চাটখিলে অচেতন করে মালামাল লুট

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫৭

চাটখিল পৌরসভার ৩ নম্বর সুন্দরপুর ওয়ার্ডের একটি বাড়িতে দুর্বৃত্তরা কৌশলে শনিবার রাতের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ঐ পরিবারের সদস্যদের অচেতন করে মালামাল লুট করেছে বলে খবর পাওয়া গেছে। সকালে বাড়ির অন্যান্য লোকজন ঘরের দরজা-জানালা দীর্ঘ সময় পর্যন্ত বন্ধ দেখে ঘরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। অচেতন অবস্থায় ইউসুফ (৬০), তার ছেলে সহেল (৩০), শওকত (২৪), পুত্রবধূ সাথী (২৩) ও ভাগনে রিয়াজ হোসেনকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেবেন।