সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫৮

আমতলী প্রেসক্লাবের কমিটি গঠন

আমতলী (বরগুনা) সংবাদদাতা আমতলী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা রবিবার মমতাজ বেগম হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি দেওয়ান মস্তফা কবির। এ সময় মো. রেজাউল করিমকে (দৈনিক যায়যায়দিন)  সভাপতি ও সৈয়দ নুহু উল আলম নবীনকে (দৈনিক খোলা কাগজ) সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। 

কাজীপাড়ায় মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক উঠান বৈঠক

মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের কাজীপাড়া গ্রামে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে মুজিবনগর উপজেলা তথ্যকেন্দ্র এ বৈঠকের আয়োজন করে। মুজিবনগর তথ্য কেন্দ্রের তথ্য কর্মকর্তা তানিয়া খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা  উসমান গনি। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন। 

স্কুল-মাদ্রাসায় শীতকালীন খেলাধুলার পুরস্কার বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা প্রশাসন এবং মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শীতকালীন খেলাধুলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ মাঠে এর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশিদ, উপজেলা প্রোগ্রাম অফিসার (আইসিটি) অতনু কিশোর দাস মুন প্রমুখ।

পিরোজপুরে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

পিরোজপুর অফিস পিরোজপুর সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে রবিবার বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।  উপজেলা কৃষি অফিস মিলনায়তনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক। উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, উপজেলা জ্যেষ্ঠ মত্স্য কর্মকর্তা গৌতম মন্ডল ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম প্রমুখ।

মীর্জাগঞ্জে বিজ্ঞান মেলা শুরু

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার স্থানীয় সুবিদখালী সরকারি র. ই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মীর্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুদ্দীন ওয়ালীদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েল।

গৌরনদী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা গৌরনদী উপজেলা প্রেসক্লাবের ২০২০-২১ সালের কার্যকরী কমিটির নির্বাচন রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব কার্যালয়ে সকালে সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার গৌরনদী প্রতিনিধি মণীষ চন্দ্র বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যকরী কমিটির অন্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি সাংবাদিক বদরুজ্জামান খান সবুজ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, দপ্তর সম্পাদক এইচ এম মাকসুদ আলী সুমন ও প্রচার সম্পাদক এইচ এম মহসিন।

গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ল্যাম্পপোস্ট’ এর পক্ষ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজন সম্মাননা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় পূর্ণিমা কমিউনিটি সেন্টারে সংগঠনটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ৯ গুণীজন ও ৩৮ জন কৃতী শিক্ষার্থীকে এ সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, র্যাব-২ এর উপ-সহকারী পরিচালক ইকরামুল হক, সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মহিউদ্দীন জনি প্রমুখ।

যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারবিষয়ক মেলা

নেত্রকোনা প্রতিনিধি বাংলাদেশ নারী প্রগতি সংঘের আয়োজনে রবিবার যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে নেত্রকোনা শহিদ মিনার প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। ইউবিআর-২ প্রকল্পের আওতায় শিখন বিনিময় মেলা ও আলোচনা সভায় প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকারের সভাপতিত্বে এবং নারী প্রগতি সংঘের নেত্রকোনা ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক  আনিসুর রহমান, সাহিত্য সমাজের অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীতে রবিবার ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান। অনুষ্ঠানে অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আসলাম হোসেন প্রমুখ।

ভিটামিন এ প্লাস খাওয়ানোর প্রস্তুতি সভা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় ১৭ হাজার ৪৪২ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন খাওয়ানোর প্রস্তুতি সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।

রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভা রবিবার উপজেলা সাহিত্য কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি শিক্ষক আজিজার রহমান সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুজনের বিভাগীয় সমন্বয়কারী রাজেস দে। বিশেষ অতিথি ছিলেন পিস প্রেসার গ্রুপের অ্যাম্বাসেটর আলিউল ইসলাম বাদল। বক্তব্য রাখেন উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, সুজনের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান মাস্টার, মুক্তিযোদ্ধা প্রকাশ গোবিন্দ তালুকদার, সিপিবি সভাপতি আব্দুল্লাহ আদিল নান্নু, সমন্বয়কারী জাহিদুল ইসলাম, যুব মহিলা লীগের সভাপতি কল্পনা বেগম প্রমুখ।