ফটো ক্যাপশন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২২:১৯

আগারগাঁওয়ের এনইসি অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে র্যাম উত্পাদন কার্যক্রম সম্প্রতি উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্যরা

 

০০

 

প্রাইম ব্যাংকের গুলশান শাখা ৭২ গুলশান অ্যাভিনিউ, ঢাকায় স্থানান্তরিত হয়েছে। প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরীর উপস্থিতিতে স্থানান্তরিত গুলশান শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক তানজিল চৌধুরী। অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাফিজ আহমেদ ভূঁইয়া, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ উপস্থিত ছিলেন

 

০০

 

ঢাকার মানিকনগরে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপশাখা গতকাল উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এসইভিপি ও প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক মুহাম্মদ ফোরকানুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক আব্দুল কাদের, ভরসা হাউসিং অ্যান্ড ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেব আলী

 

০০০

 

সোনালী ব্যাংক লিমিটেড ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের মধ্যে গতকাল একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের পর সোনালী ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ এনডিসি স্বাক্ষরিত দলিল বিনিময় করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদুল হকসহ অন্যরা