৫০০ কোটি টাকার মুদারাবা পারপেচুয়াল বন্ড ছাড়তে চায় পুঁজিবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) পরিচালনা পর্ষদ। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এই বন্ড ছাড়া হবে বলে গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে। ব্যাংকটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, বেসেল-৩-এর অতিরিক্ত টায়ার-১ শর্ত পূরণের অংশ হিসেবে এই বন্ড ছাড়া হবে। ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর এই বন্ড ছাড়তে পারবে ব্যাংকটি।
