রিহ্যাব মেলায় ওয়ালটন এলিভেটর

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২২:২৩

শেষ হলো রিহ্যাব (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) উইন্টার মেলা-২০১৯। মেলার শেষ দিনেও দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল। সবার আগ্রহের কেন্দ্রে ছিল ওয়ালটনের এলিভেটর। মেলায় রিহ্যাব সদস্য বা যে কোনো ক্রেতা ওয়ালটন লিফট বুকিং দিয়েই পেয়েছেন ক্যাশ ডিসকাউন্ট এবং থাইল্যান্ড যাওয়ার সুবর্ণ সুযোগ। ওয়ালটন এলিভেটরে ‘ডাবল ধামাকা অফার’-এর আওতায় ঐ সুযোগ দেওয়া হয়।

পাঁচ দিনে (২৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত) এই মেলায় ওয়ালটনের তৈরি এলিভেটর বুকিং দিয়েছেন অসংখ্য দর্শনার্থী। ওয়ালটন তাদের তৈরি এলিভেটর ছাড়াও মেলায় প্রদর্শন করেছে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের বিভিন্ন পণ্য। যার মধ্যে রয়েছে সুইচ, সকেট, সার্কিট ব্রেকার, এলইডি লাইট ও বিভিন্ন ধরনের ফ্যান।

উল্লেখ্য, ইউরোপীয় প্রযুক্তিতে বাংলাদেশেই এলিভেটর তৈরি করছে ওয়ালটন। নিজেদের চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে এলিভেটর বিক্রি করছে ওয়ালটন। ওয়ালটন এলিভেটর কেনায় রয়েছে পাঁচ বছর পর্যন্ত বিশেষ কিস্তি সুবিধা। —প্রেস বিজ্ঞপ্তি