স্পেনের টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল সেদেশের বর্ষসেরা পুরুষ অ্যাথলেটের পুরস্কার জিতেছেন। এ পদকের জন্য তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোটরসাইকেল রোড রেসের তারকা মার্ক মার্কোয়েজ ও বাস্কেটবল তারকা মার্ক গ্যাসল। বছরের শেষে এসে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো টেনিসের বিশ্ব র্যাংকিংয়ে এক নম্বরে ওঠেন ৩৩ বছর বয়সি নাদাল। বছর শেষে পঞ্চমবারের মতো এক নম্বরে ওঠা টেনিস খেলোয়াড়ের এ তালিকায় নোভাক জকোভিচের পরে তিনি কেবল দ্বিতীয় জন। স্প্যানিশ এই খেলোয়াড় সব মিলিয়ে গ্র্যান্ডস্লাম জিতেছেন ১৯ বার। এর মধ্যে ১২টি ফ্রেঞ্চ ওপেনে এবং চারটি ইউএস ওপেনে। এছাড়া জিতেছেন ৩৫টি মাস্টার্স ট্রফি। স্পেনকে ডেভিস কাপ জেতানোতেও অবদান রাখেন তিনি।
