কঠিনতম একটা লক্ষ্যে ছুটছিল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৩৭৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করছিল তারা। টপঅর্ডার থেকে সেরকম একটা শুরুও পেয়েছিল। কিন্তু পরের দিকে আর লড়াই করে পারল না সফরকারীরা। তিন ওভারের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়ে ম্যাচ হেরে গেছে তারা।
ইংল্যান্ডকে ১০৭ রানের বড়ো ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ২৮৪ রানই ম্যাচে তাদের এগিয়ে দিয়েছে। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র ১৮১ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে আফ্রিকানরা করে ২৭২ রান।
ফলে ইংল্যান্ডের সামনে ৩৭৬ রানের লক্ষ্যে দাঁড়ায়। বিনা উইকেটে ৯২ রান তুলে লড়াইয়ের আভাস দিচ্ছিল ইংল্যান্ড। ওপেনার জো বার্নস ৮৪ রানের ইনিংস খেলেন। পরে জো রুট করেন ৪৮ রান। এরপর আর প্রতিরোধ করতে পারেনি তারা। রাবাদা নিয়েছেন ৪ উইকেট।
