ক্যাপশন নিউজ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০০:১৫

শিবালয় (মানিকগঞ্জ) : উপজেলার জাফরগঞ্জ বন্দরের উত্তরে যমুনার শাখা নদী কান্তাবতীর স্রোতে পার্শ্ববর্তী উথলী ইউনিয়নের দক্ষিণআরা, নয়াবাড়ী, কোলা, মেহেদীপুর, কৃষ্ণদিয়া, বাড়াদিয়া প্রভৃতি গ্রামের বিভিন্ন রাস্তা, ফসলি জমি, বাড়িঘর ভেঙে পড়ছে। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, কান্তাবতীর উত্সমুখে স্লুইসগেট নির্মাণসহ ভাঙন রোধে এলজিইডি বিভাগে আবেদন জানালেও অদ্যাবধি কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাস্তা সংস্কার ও ভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে            —বাবুল আকতার মঞ্জুর