দেশে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চেষ্টা করে যাচ্ছি :স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০০:১৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। এরই মধ্যে সাড়ে ৪ হাজার নতুন চিকিত্সক নিয়োগ দেওয়া হয়েছে। আরো সাড়ে ৫ হাজার নতুন চিকিত্সক নিয়োগ দেওয়া হবে। দেশের আটটি বিভাগে আটটি ক্যানসার ইনস্টিটিউট স্থাপন করা হবে। এছাড়া আটটি বিভাগে আটটি কিডনি ইনস্টিটিউটও করা হবে। শিগিগরই দেশে ৫০০ ইউনিট ডায়াগলসিস ও ৫০০ ইউনিট আইসিইউ বেড বাড়ানো হবে। ঢাকায় ৩০০ বেডের ক্যানসার ইনস্টিটিউটকে ৫০০ বেডে উন্নীত করা হয়েছে।

মন্ত্রী রবিবার সন্ধ্যায় গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে ও হাসপাতালের পরিচালক ডা. আমীর হোসাইন রাহাতের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব হাবীবুর রহমান খান, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল কাদের, জেলা বিএমএ সহসভাপতি ডা. মনিরুজ্জামান, স্বাচিপ এর সাধারণ সম্পাদক ডা. সুশান্ত কুমার সরকার প্রমুখ।