ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি-ঢাকার নির্বাহী পরিষদ ২০২০-২০২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন শুক্রবার রাজধানীর তোপখানা রোডস্থ চট্টগ্রাম ভবনে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আবদুল মোবারক-আবদুল মাবুদ পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন : সভাপতি পদে মোহাম্মদ আবদুল মোবারক, সহসভাপতি পদে মোহাম্মদ মুসলিম চৌধুরী, জয়নুল আবেদিন জামাল, মো. গিয়াসউদ্দীন খান, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ শাহ্ আলম, সাধারণ সম্পাদক পদে মো. আবদুল মাবুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ নাছের (নাছির), সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিচ উল মাওয়া (আরজু) প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি
