ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময় শুরু

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০০:৪৫

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময় শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে,  মেয়রস্ক চেকপয়েন্ট দিয়ে এই বন্দী বিনিময় শুরু হয়েছে। প্রেসিডেন্ট কার্যালয়ের টুইটে ঐ বন্দি বিনিময়ের ছবি পোষ্ট করা হয় যাতে দেখা যায় বাস অ্যাম্বুলেন্স ও সশস্ত্র সেনা বহর। রাশিয়া সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর তথাকথিত ওমবাডসম্যান দারিয়া মোরোজোভা নিশ্চিত করে বলেন বন্দি বিনিময় শুরু হয়েছে। এই বন্দি বিনিময়ে ইউক্রেনের পক্ষ থেকে ৮৭ বন্দি বিদ্রোহী পাঠাচ্ছে আর বিদ্রোহী পক্ষ ইউক্রেনে পাঠাচ্ছে ৫৫ জনকে। চার মাস আগে দুই পক্ষের সংঘাতের সময় আটককৃত বন্দি বিনিময়ে এটি দ্বিতীয় ধাপ। -ভয়েস অব আমেরিকা