এইচএসসিতে যশোর বোর্ডে দ্বিতীয় তালার ছেলে ফয়সাল

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৮:১২

২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে দ্বিতীয় স্থান (মানবিক) অধিকার করেছে সাতক্ষীরার তালা উপজেলার কৃতি সন্তান সাইয়িদ ওমর আল ফয়সাল। সে তালা উপজেলার শিবপুর গ্রামের মো. একরামুল বিশ্বাস ও শিল্পী খাতুন দম্পতির ছেলে।

সাইয়িদ ওমর আল ফয়সাল খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।  রবিবার প্রকাশিত যশোর বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০১৯ এর মেধা বৃত্তির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: লোহাগড়ায় দীর্ঘদিন আটকে রেখে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ফয়সাল এর আগে ২০১১ সালে প্রাথমিক শিক্ষা সমাপনীতে জিপিএ-৫, ২০১৪ সালে জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় (জেডিসি) জিপিএ ৫সহ ট্যালেন্টপুল বৃত্তি এবং ২০১৭ সালে দাখিল পরীক্ষায়ও জিপিএ-৫ পায়। ফয়সাল সকলের কাছে দোয়া প্রার্থী।

ইত্তেফাক