আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটে আক্কেলপুরে পানিতে ডুবে পরশ নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি দক্ষিণ কানুপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে খেলাধুলা করার সময় সকলের অগোচরে পরশ বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা পুকুর থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
