তানোরে আমন চাল সংগ্রহ শুরু

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩৬

তানোর (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর তানোরে গোল্লাপাড়া ও কামারগাঁ খাদ্যগুদামে ২০১৯-২০২০ সালের অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ শুরু হয়েছে। সোমবার উপজেলার গোল্লাপাড়া খাদ্য গুদাম চত্বরে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.নাসরিন বানু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.আলাউল কবির, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক উদ জামান প্রমুখ।