হিলি স্থলবন্দরের গণশুনানি অনুষ্ঠিত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩৮

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের হিলি স্থলবন্দরের বন্দরের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ‘শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের’ লক্ষ্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এ গণশুনানীর আয়োজন করা হয়। গণশুনানীতে সভাপতিত্ব করেন পানামা হিলি পোর্টের ব্যবস্থাপনা পরিচালক শ্রী অনন্ত কুমার চক্রবর্তী নেপাল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক যুগ্ম সচিব আবুল ফয়েজ মো. আলা উদ্দীন খান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সহসভাপতি আব্দুল আজিজ সরদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সাংবাদিক জাহিদুল ইসলাম ও ব্যবসায়ী রেজাউল করিম প্রমুখ।