শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
শ্রীপুর উপজেলার চরগোয়ালপাড়া গ্রাম থেকে রবিবার ৪৪ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর হোসেন ও সবুজ আলী নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার এসআই রাসেল, লুত্ফর, গোলাম সরোয়ার ও এএসআই উজ্জল ঐ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এরা হলো : ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর ও সবুজ। এ সময় অপর ইয়াবা ব্যবসায়ী রাজিব পালিয়ে যায়। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাদের মাগুরা কোর্টে পাঠানো হয়েছে।
