কোম্পানীগঞ্জে পুলিশের সঙ্গে বন্ধুক যুদ্ধে নিহত এক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩৯

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের সঙ্গে বন্ধুক যুদ্ধে শাহাদাত হোসেন শিপন (৩৯) নিহত হয়েছে। পুলিশের দাবি সে ডাকাত দলের সদস্য। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সদর সার্কেল কাজী আব্দুর রহিম ও কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ গত রবিবার বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার থেকে শাহাদাত হোসেন শিপনকে গ্রেফতার করলে সে পুলিশকে জানায়, রাতে তার সঙ্গীরা কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের কালা মিয়া ড্রাইভারের কবরস্থানে ডাকাতির প্রস্তুতি নেবে। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ রাত ২টার দিকে শিপনকে নিয়ে ঐ স্থানে পৌঁছলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশ ও পালটা গুলি ছুড়ে। এ সময় ডাকাতের গুলিতে শিপন ঘটনাস্থলে নিহত হয়।