মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে দেশব্যাপী চলমান রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দ্বিতীয় দফা আমরণ অনশন কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল সোমবার আমিন জুট মিল গেইটে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনশন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দাবি না মানা পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরবে না বলে ঘোষণা দেন। শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন চট্টগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর শাখার সাধারণ সম্পাদক লুত্ফর রহমান এবং একই সংগঠনের বায়েজিদ শাখার সাধারণ সম্পাদক ডা. আমির হোসেন।
আমিন জুট মিল সিবিএ সূত্র জানায়, আমিন জুট মিলসহ চট্টগ্রামের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত জুট মিলের ৩ হাজার শ্রমিক অনশন কর্মসূচিতে রয়েছে। এই কর্মসূচির কারণে চট্টগ্রামের জুট মিলগুলোতে গতকাল কোনো কাজ হয়নি। (অনশনের খুলনা, রাজশাহী ও নরসিংদীর আরো খবর পৃষ্ঠা-১৫ (সারাদেশ-এ) )
