বহুল আলোচিত সামাজিক সমস্যা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩৮

মানুষ সামাজিক জীব। কিন্তু উপযুক্ত পরিবেশের অভাবে সেই মানুষ আবার অসামাজিক হয়ে ওঠে। পেটের দায়ে মানুষ শহরে আসে কাজের উদ্দেশ্যে। খরচ কমাতে ছোটোখাটো জায়গায়, স্যাঁতসেতে পরিবেশে বসবাস করে। এখান থেকে তারা কর্মস্থলে পৌঁছায়। কিন্তু ফুটপাতের যে পরিবেশ, সেখান দিয়ে চলাফেরা করা মুশকিল হয়ে পড়ে। মলমূত্রের গন্ধে শহরের অলি গলিতে যাওয়াই যায় না। মানুষ বিভিন্ন জায়গা থেকে খাবার কিনে খেতে পারে, কিন্তু হঠাত্ করেই সেই প্রাকৃতিক চাপ এলে আর কিছু করার থাকে না তার। বাধ্য হয়েই তারা ফুটপাতে মলমূত্র ত্যাগ করে। এতে পরিবেশ অনেক নোংরা হয়, বিভিন্ন জীবাণু ছড়িয়ে পড়ে বাতাসে। আশেপাশের মানুষ অসুস্থ হয়ে পড়ে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য ফুটপাতের পাশে পাবলিক টয়লেটের ব্যবস্থা করা দরকার। আর তা করা হলে পরিবেশ থাকবে সুন্দর। এসব সামাজিক সমস্যা দূর করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বি সিদ্দিক

শিক্ষার্থী, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়