মোসাদ্দেকের চোট

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৫০

রংপুর রাইডার্সের বিপক্ষে তার দল সিলেট থান্ডার্স হেরে গেছে। দিনটা নিজেরও ভালো যায়নি মোসাদ্দেক হোসেন সৈকতের। ২৩ বলে ১৫ রান করে আউট হয়েছেন। আর এই রান আউট থেকে বাঁচতে গিয়ে ঘাড়ে চোটও পেয়েছেন।

দিনশেষে সিলেটের দল থেকে জানানো হয়েছে, মোসাদ্দেককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার কোনো পরীক্ষা করানো হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ইনিংসের ১২তম ওভারে মোহাম্মদ নাঈমের থ্রো থেকে বাঁচার চেষ্টা করেছিলেন মোসাদ্দেক। রান আউট থেকে বাঁচার জন্য ডাইভ দেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। তিনি আউট হয়ে যান। সেই সঙ্গে ঘাড়ে চোট নিয়ে মাঠ ছাড়েন। সে সময় তাকে নিতে উদ্ধারকর্মীরাও মাঠে ঢুকেছিলেন।