সরে দাঁড়ালেন নিশিকোরি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৫২

অ্যান্ডি মারের গ্র্যান্ড স্ল্যাম প্রত্যাবর্তন পিছিয়ে যাওয়ার পর এবার কনুইয়ের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন কেই নিশিকোরি। আগামী মাসেই মেলবোর্নে বছরের প্রথম এ গ্র্যান্ড স্ল্যামটি অনুষ্ঠিত হবে। টেনিস অস্ট্রেলিয়া গতকাল সোমবার এক বিবৃতিতে জানায় যে, নিশিকোরি নাম প্রত্যাহার করে নিয়েছেন। এমনকি অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট এটিপি কাপেও অংশ নিবেন না নিশিকোরি। বিশ্বের ১৩ নম্বর খেলোয়াড়টি এই ইনজুরির কারণে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে হারের পর আর খেলেননি। জানা গেছে, এখন তার কনুইয়ে সামান্য অস্ত্রোপচার করাতে হবে। এর আগে তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারে গত রবিবার জানান যে, তার সেরে ওঠা প্রত্যাশিত পর্যায়ে হয়নি বলে তিনিও সরে দাঁড়াচ্ছেন।