শোক সংবাদ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৫৫

শাহাব উদ্দিন মাস্টার

নরসিংদী জেলার বেলাবো থানাধীন বিন্নাবাইদ পূর্বপাড়া নিবাসী মরহুম মুন্সী বাহাউদ্দিনের সন্তান, সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ছায়েদুর রহমানের মামা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও চন্ডীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিন্নাবাইদ পূর্বপাড়া জামে মসজিদের সেক্রেটারি মো. শাহাব উদ্দিন মাস্টার গত শনিবার দুপুরে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি বিধবা পত্নী, একপুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়স্বজন রেখে গেছেন।

পরিমল রায়

নেত্রকোনা জেলা শহরের নতুন হাসপাতাল রোড নিবাসী, ঐহিত্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত গণিত শিক্ষক, উদীচীর সাবেক সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু পরিমল রায় (৭৬) গতকাল সোমবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাত ৮টায় তার গ্রামের বাড়ি জেলার বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নের রামভদ্রপুর পারিবারিক শ্মশানঘাটে তার শেষ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

মুহিবুর রহমান

সিলেটের বিশ্বনাথে শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদলপুর-তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহিবুর রহমান গতকাল সোমবার সকাল সাড়ে ৬টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজার নামাজ শেষে তার ধীতপুরে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।