জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে নবম জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক পার্টিতে আট জন অতিরিক্ত মহাসচিব নিয়োগ দিয়েছেন।
অতিরিক্ত মহাসচিবরা হলেন—গোলাম কিবরিয়া টিপু এমপি (বরিশাল বিভাগ), সাহিদুর রহমান টেপা (খুলনা বিভাগ), অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (রাজশাহী বিভাগ), ফকরুল ইমাম এমপি (ময়মনসিংহ বিভাগ), এ টি ইউ তাজ রহমান (সিলেট বিভাগ), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি (রংপুর বিভাগ), অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া (চট্টগ্রাম বিভাগ) এবং লিয়াকত হোসেন খোকা এমপি (ঢাকা বিভাগ)।
