বরিশালের আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৫ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আশফিয়া আক্তার। সে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের ইমরান হোসেনের মেয়ে।
মৃত শিশুর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আশফিয়া বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি আসে। তারপর হঠাৎ করে গত মঙ্গলবার সকালে পুনরায় অসুস্থ হয়ে পড়ে। স্বজনেরা তাকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল ফাহাদ শিশু আশফিয়াকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: প্রেমিকার জন্য ‘নকশীকাঁথা’ ক্ষেত সাজিয়েছেন কৃষক কাদির
হাসপাতাল সূত্রে জানা গেছে, কনকনে শীতের কারণে আগৈলঝাড়া উপজেলার সর্বত্রই শিশুদের ঠাণ্ডাজনিত রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে।
ইত্তেফাক/নূহু
