মাশরাফির জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৩

নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার ধানমন্ডিতে ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলে নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদানকালে মাশরাফির পক্ষে ভোট চান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‌‘মাশরাফি বাংলাদেশের সম্পদ। আমি চাই আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যাকেই নমিনেশন দিই না কেন আমি দাবি করি দুইটা সিটেই আমি এক সঙ্গে জিতেছিলাম। নড়াইল সিটা আমার সিট। ঠিক আছে কেউ কথা বলেন না কেন।’

তিনি আরো বলেন, ‘আমি এর আগে নড়াইলের দুটি আসন থেকে নির্বাচন করেছিলাম। এবার নড়াইল-১ আসনে বিএম কবিরুল হক মুক্তিকে ও নড়াইল-২ আসনে মাশরাফিকে দিয়ে নির্বাচন করাচ্ছি। আপনারা উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিবেন। নড়াইয়ের দুইটা সিটই আমাকে উপহার দেবেন।’ 

আরো পড়ুনঃ অসুস্থ শিশুদের আনন্দ দিতে ফাদার ক্রিসমাস সাজলেন ওবামা

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নড়াইল-২ আসনের নৌকা প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ইত্তেফাক/কেকে