আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলা নিশ্চিত ছিল স্টিভ স্মিথের। তবে শেষ পর্যন্ত নিয়মের গ্যারাকলে খেলা হচ্ছে না সাবেক অসি অধিনায়কের।
ড্রাফট থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শ্রীলঙ্কার আসেলা গুনারত্নেকে দলে ভেড়ায়। তাকে না পেয়ে বিকল্প হিসেবে স্মিথকে দলে টানে কুমিল্লা। এতে আপত্তি জানায় রংপুর রাইডার্স। পরে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি একইরকম আপত্তি জানায়।
তাদের দাবি, বাইলজ অনুযায়ী এখন ড্রাফটের বাইরে বিদেশি ক্রিকেটার নিতে পারবে না কুমিল্লা। কিন্তু স্মিথকে নেয়া হয়েছে ড্রাফটের বাইরে থেকেই।
আরো পড়ুন: মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা যাচ্ছে: সিইসি
বিপিএল এর টেকনিক্যাল কমিটি স্মিথকে খেলার অনুমতি দেয়। তবে অবস্থা জটিল হওয়ায় বিসিবির উপর ছেড়ে দেয় টেকনিক্যাল কমিটি। গত রাতে বিসিবি কুমিল্লাকে জানিয়েছে, স্মিথকে তারা খেলাতে পারবে না।
ইত্তেফাক/কেআই
