দেওগ্রামে বিএনপির নির্বাচনী ক্যাম্পে ভাংচুর

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৬:১৪

বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম চারমাথায় বিএনপির একটি নির্বাচনী ক্যাম্পে বুধবার গভীর রাতে হামলা করে ভিতরের টেবিল, চেয়ার ও টিভি ভাংচুর করা হয়েছে।

সম্প্রতি বগুড়া-৪ আসনে (কাহালু-নন্দীগ্রাম) বিএনপির প্রার্থী মোশাররফ হোসেনের কর্মীরা প্রচারণা চালানোর জন্য দেওগ্রাম চারমাথায় একটি নির্বাচনী ক্যাম্প করে। বুধবার রাত ১২ পর অজ্ঞাত কয়েকজন ক্যাম্পের ভিতরে ঢুকে ২৫টি প্লাস্টিকের চেয়ার, ১টি টেবিল ও ১টি ২১ইঞ্চি কালার টিভি ভাংচুর করে। পোস্টার ছিঁড়ে ফেলে।

আরও পড়ুনঃ মাদারীপুরে আওয়ামীলীগ প্রার্থীদের সমর্থন জানিয়েছেন মুক্তিযোদ্ধারা

বিএনপি কাহালু উপজেলা শাখার আহ্বায়ক কাজী আব্দুর রশিদ ও সদস্য সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কাহালু থানার এস.আই দুলালের সঙ্গে কথা হলে তিনি জানান, 'এ বিষয়ে এখনও কেউ থানায় কোন অভিযোগ করেনি।

ইত্তেফাক/নূহু