আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন স্বাধীনতার পক্ষের প্রবাসীরা। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও পর পর তৃতীয়বারের জন্য দলকে ক্ষমতায় আনতে কাঁধে কাঁধ মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।
নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের নেতৃত্বে জেনেভা, লুজান, জুরিখ ও রাজধানী শহর বার্নের বিভিন্ন স্থানে গণসংযোগ এবং পথসভার মাধ্যমে বাঙ্গালি ভোটারদের নৌকার পক্ষে জনমত সৃষ্টি করেন জেনেভা প্রবাসী টাঙ্গাইলের সন্তান শ্যামল খান। পরে ১৫ ডিসেম্বর নৌকার পক্ষে কাজ করতে দেশে ফিরেন তিনি।
১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেন তার নিজ এলাকা টাঙ্গাইল সদরের নৌকার মনোনীত প্রার্থী সানোয়ারের হোসেনের প্রচারণা সভায়। গণসংযোগ, পথসভা বৈঠক ও ভোটারদের কাছে গিয়ে প্রচারণাপত্র বিতরণের মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের গুরুত্ব তুলে ধরে ভোট চাচ্ছেন তিনি। সন্ত্রাস বিরোধী, জালাও পোড়াও বিরোধী ও স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগকে ভোট দিতে অনুপ্রেরণা দেওয়া হচ্ছে।
১৮ ডিসেম্বর ঢাকা তেজগাঁও এলাকায় বিশ্ব প্রবাসী বাংলাদেশি সংস্থার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে বিশেষ ভূমিকা রাখেন শ্যামল খান। ১৯ ডিসেম্বর টাঙ্গাইল সদর ১৩নং ওয়ার্ড কর্তৃক বৃহত্তর থানা পাড়ায় আয়োজিত সানোয়ার হোসেনের নির্বাচনী প্রচারণা সভায় বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেন তিনি।
টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান শুভনের সঞ্চালনায় এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনুর সভাপতিত্বে মঞ্চে ছিলেন সংসদ সানোয়ার হোসেন, সংসদ মনোয়ারা বেগম, টাঙ্গাইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ রকিব শামীম, মির নুরুল আমিন, পৌর প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ, থানা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম প্রমুখ।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হচ্ছেন হর্ষবর্ধন শ্রিংলা
ইত্তেফাক/জেডএইচ
