টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটে ঝড় তুলেছেন লিটন দাস। মাত্র ১৯ বল থেকে করেছেন ৪১ রান। তবে অপরপ্রান্ত থেকে তার সঙ্গী তামিম ইকবাল ফিরে গেছেন সাজঘরে। ফ্যাবিয়ান অ্যালেনের বলে শেলডন কটরেলের হাতে ধরা পড়ে ফিরে গেছেন তামিম। আউট হওয়ার আগে ১৬ বল থেকে ১৫ রান করেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারের খেলা শেষে এক উইকেটে ৬১ রান।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। তাই সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।
এর আগে বাংলাদেশ দুই ম্যাচ টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে। আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।
ইত্তেফাক/কেআই
