প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে খ্রিষ্টীয় নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২০ সালের প্রথম দিন আজ বুধবার দুপুর ১২ টা ২০ মিনিটে শেখ হাসিনাকে ফোন করেন মোদি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দুপুর ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং তাকে খৃষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানান।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নরেন্দ্র মোদিকে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং ভারতের জনগণের কাছে তাঁর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করেন। দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিট ফোনালাপ হয়।
ইত্তেফাক/এএম
