কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনকাহিনি নিয়ে লেখা কবি ও ছড়াকার আনজীর লিটনের কিশোর উপন্যাস ‘মানিকের লাল কাঁকড়া’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করছেন আফজাল হোসেন। এরইমধ্যে শুটিং শুরু হয়েছে। সাধারণত ছবির যে চরিত্রে আমি অভিনয় করি, তা নিয়ে শুটিংয়ের আগের দিন প্রচণ্ড চাপ অনুভব করি, আজো সেই রকমই লাগছে। ছবিটিতে আমার চরিত্র খুবই সাধারণ একটি মেয়ের। আমার কাছে মনে হয়, চরিত্র কঠিন হলে অনেককিছু ভাবার প্রয়াস থাকে। কিন্তু যখন একেবারেই সাদামাটা চরিত্রে অভিনয় করি তখন এ সাধারণ চরিত্রে অভিনয় করাটাকেই সবচেয়ে কঠিন মনে হয়। এখন দেখা যাক, কঠিন বিষয়টিকে আসলে কীভাবে নিজের মধ্যে ধারণ করতে পারি।
‘মানিকের লাল কাঁকড়া’ চলচ্চিত্র প্রসঙ্গে
অভিনেত্রী সোহানা সাবা
