কো-ওয়ার্কিং স্পেসওয়ার্কস্টেশন ওয়ান জিরো ওয়ান আয়োজন করেছে ‘স্টার্টআপ কার্নিভাল ২০১৯’। সম্প্রতি অনুষ্ঠিত কার্নিভালে নিজেদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ ও বিজনেস আইডিয়াগুলোকে সবার সামনে তুলে ধরার সুযোগ পায় স্টার্টআপগুলো। কার্নিভালে বিচারক ছিলেন নাইম মাহতাব, আব্দুল মুবিন আহম্মেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, এস এম আলতাফ হোসেনসহ আরো অনেকে
০০০
রাজধানীর মোহাম্মদপুরে জনতা ব্যাংক লিমিটেডের নতুন বুথ গত মঙ্গলবার উদ্বোধন করেন ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মো. আব্দুছ ছালাম আজাদ এফএফ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. ইসমাইল হোসেন, মো. জিকরুল হক, বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মুরশেদুল কবীর, মোহাম্মদপুর করপোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক আব্দুর রব খান
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১০০০তম এজেন্ট ব্যাংকিং আউটলেট গত মঙ্গলবার বাংলাবাজার, ফতুল্লা, নারায়ণগঞ্জে উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া
০০০
নরসিংদীতে যমুনা ব্যাংক লিমিটেডের ১৪১তম শাখার উদ্বোধন করেন এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি। উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ, পরিচালক কানুতোষ মজুমদার ও মো. সিরাজুল ইসলাম ভরসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ
