এমিরেটস এয়ারলাইন সদ্য সমাপ্ত ২০১৯ সালে তার বিশ্বব্যাপী নেটওয়ার্কে প্রায় ৫ কোটি ৮০ লাখ যাত্রী পরিবহন করেছে। এসময় এয়ারলাইনটি প্রতি সপ্তাহে গড়ে সাড়ে ৩ হাজারের অধিক এবং সর্বমোট ১ লাখ ৮৬ হাজার ফ্লাইট পরিচালনা করে। এয়ারলাইনটির প্রেসিডেন্ট টিম ক্লার্ক জানান, ২০২০ সালে অধিকতর কানেকটিভিটি এবং গ্রাহকদের জন্য আরো ভ্যালু অ্যাডিশনের স্বার্থে আমাদের পার্টনারশিপগুলো কাজে লাগানোর প্রচেষ্টা অব্যাহত রাখব। ২০১৯ সালে এমিরেটস নেটওয়ার্কে নতুন তিনটি গন্তব্য যোগ হওয়ার ফলে বর্তমানে মোট গন্তব্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯টি। ১২টি গন্তব্যে এমিরেটস পরিবহন ক্ষমতা ও ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করেছে। —প্রেস বিজ্ঞপ্তি
