মজিবর স্মৃতি ফুটবল

বছিলা স্পোর্টিং চ্যাম্পিয়ন

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২১:৩৩

বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকার মোহাম্মদপুর বছিলা ব্রিজের ওপারে ঘাটারচর মাঠে ঢাকার সোনালী অতীত ক্লাব ও ঘাটারচর ক্রীড়াচক্রের যৌথ আয়োজনে শহিদ বিজিবি সদস্য মজিবর স্মৃতি ৪র্থ নাইট ফুটবল টুর্নামেন্টে বছিলা স্পোর্টিং ক্লাব গোলে ৪-২ গোলে দেওয়ানবাড়ি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বছিলার নাইজেরিয়ান ফুটবলার দুদু ২, ইভান্স ১, মোহাম্মদ ১টি গোল করেন।

সোনালী অতীত ক্লাবের সভাপতি প্রাক্তন তারকা ফুটবলার হাসানুজ্জামান বাবলু পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সফিকুর রহমান জামাল, প্রাক্তন ফুটবলার রহমতগঞ্জের সুলতান, শেখ মো. আসলাম, সাব্বিরসহ দেশসেরা সাবেক ফুটবলাররা উপস্থিত ছিলেন। রাতে ফ্লাড লাইটে ফাইনাল খেলা দেখতে পুরুষ দর্শকের পাশাপাশি বহু নারী দর্শক মাঠে উপস্থিত ছিলেন। নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা ছিল। দেওয়ান বাড়ির সোহেল টুর্নামেন্টে ৭টি গোল করে সেরা খেলোয়াড়ও সর্বোচ্চ গোলদাতা  হন। চ্যাম্পিয়ন ৫০ হাজার ও রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। ১৬ ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে বিভিন্ন জেলার ৩২টি দল অংশ নেয়।

ফাইনালের আগে স্থানীয় ঘাটারচর একাদশ ও সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রদর্শনী খেলা হয়। সোনালী অতীত ক্লাব ২-০ গোলে ঘাটারচর ক্রীড়া চক্রকে হারায়। জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ ও আরমান গোল করেন।