আইপিএল শুরু ২৯ মার্চ

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২১:৩৫

ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি। যদিও এর আগেই ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়ে দিয়েছে যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসর মাঠে গড়াবে চলতি বছরের ২৯ মার্চ। যদিও, রীতি অনুযায়ী সব সময় এপ্রিলে শুরু হয় আইপিএল।