ছাগলনাইয়ায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২১:৩৫

ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গত মঙ্গলবার বিকালে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ফেনী জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই প্রশিক্ষণে অনূর্ধ্ব-১৭ বয়সের ৩০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।

ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফছারুল হাই উজ্জ্বলের সভাপতিত্বে এবং ফুটবল প্রশিক্ষক জসিম উদ্দিন মজুমদারের সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ। এতে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন।