ম্যারাডোনা দুই দিন থাকবেন ঢাকায়

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২১:৩৬

আর্জেন্টাইন ফুটবল তারকা দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা যদি বাংলাদেশে আসেন তাহলে তিনি দুই দিন ঢাকায় অবস্থান করবেন বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। গতকাল বাফুফের জরুরি সভা শেষে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ম্যারাডোনা এ বছর বাংলাদেশে আসবেন। তার সঙ্গে কথা বলা হচ্ছে। ম্যারাডোনা ঢাকায় আসলে দুই দিন অবস্থান করবেন।’ ৮৬ বিশ্বকাপ ফুটবল জয়ী এই সাবেক তারকা ভারতেও এসে গিয়েছেন। এবার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আসলে এটি হবে সবচেয়ে বড়ো চমক। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন মঙ্গলবার ঘোষণা দিয়েছেন তারা ম্যারাডোনাকে বাংলাদেশে আনতে চান।