ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠানরত গ্র্যান্ড মাস্টার দাবার দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান রাশিয়ার গ্র্যান্ড মাস্টার ম্যাক্সিম লুগোভস্কোয়কে হারিয়ে চমক দিয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে খেলে গ্র্যান্ড মাস্টার ম্যাক্সিমের বিরুদ্ধে জয়ী হন।
