মক ভোটিং ১১ জানুয়ারি

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২২:০১

চাঁদপুর জেলায় এই প্রথম আগামী ১৩ জানুয়ারি ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) পদ্ধতিতে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইভিএম পদ্ধতির সঙ্গে ভোটাররা পরিচিত না হলেও ভোটারদের মধ্যে আগ্রহ ও ভোটিং পদ্ধতি শিখিয়ে তা বাস্তবায়নের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এজন্য আগামী ১১ জানুয়ারি মক ভোটিংয়ের আয়োজন করা হবে। মক ভোটিং এসে ভোট প্রদান পদ্ধতি শিখতে পারবে যে কোনো ভোটার। মক ভোটিং বিষয়ে পুরো উপজেলায় মাইকিং করে প্রচার করা হবে বলে জানান হাইমচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন।

হাইমচর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে তিন জন চেয়ারম্যান প্রার্থী, আট জন ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও দুই জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া চাঁদপুরের কচুয়া, কুড়িগ্রামের চিলমারী ও নাগেশ্বরী, গোপালগঞ্জের কোটালীপাড়া, পাবনার চাটমোহর, পটুয়াখালীর মীর্জাগঞ্জ ও দুমকী, ফরিদপুরের সদরপুর, শরীয়তপুরের ডামুড্যা, বরগুনার বামনা, পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদা, নীলফামারীর ডোমার, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, যশোরের বেনাপোল, নওগাঁর বদলগাছী ও নিয়ামতপুর, নেত্রকোনার কলমাকান্দা, কুষ্টিয়ার দৌলতপুর, বাগেরহাটের মোরেলগঞ্জ, মাদারীপুরের শিবচর, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, দিনাজপুরের হাকিমপুর, মাগুরার শালিখাসহ সারাদেশে উত্সবমুখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়।