“মুক্ত করো ভয়, আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে নবীনবরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. এম এ সাত্তার, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুর রহিম খান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক রফিকুনেসা আলী, আইন অনুষদের ডীন মো. আব্দুল কুদ্দুস মিয়া, মানবিকী অনুষদের ডীন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. রাজিউর রহমান, শিক্ষার্থী কল্যাণ পরিচালক কাজী মসিউর রহমানসহ অনেকে।
