চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রিপন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আল আমিন নামে একজন ছুরিকাহত হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে একটি সামাজিক অনুষ্ঠান শেষে বন্ধু আল আমিনকে সাথে নিয়ে বাসায় ফিরছিলেন রিপন। শেরশাহ বাজার সংলগ্ন ফরিদ কমিশনারের বাড়ির কাছে পৌঁছার পর প্রতিপক্ষের লোকজন তাদের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। আহত অবস্থায় চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক রিপনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
