রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন রুহুল আমিন মিঞা

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২২:০৬

রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন উপসচিব মো. রুহুল আমিন মিঞা। গত ১৮ ডিসেম্বর তিনি এ পদে যোগদান করেন। ইতিপূর্বে তিনি স্থানীয় সরকারের দিনাজপুর উপপরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন। এর আগে রংপুরে স্থানীয় সরকারের উপপরিচালক এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।