তাড়াশে ইয়াবাসহ নারী আটক

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২২:০৯

সিরাজগঞ্জের তাড়াশে ইয়াবাসহ শেফালী খাতুন (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে আটকের পর তাকে তাড়াশ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। সে দেশীগ্রাম ইউনিয়নের কর্নঘোষ গ্রামের মৃত মীর বক্সের স্ত্রী।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-১২ তার বসতঘর থেকে ৩৭টি ইয়াবাসহ আটক করে।