পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযোগ বক্স স্থাপন ও কমিউনিটিং পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পটুয়াখালী জেলা পুলিশের তথ্য অভিযোগ বক্স স্থাপন ও মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, সাইবার ক্রাইমসহ সকল প্রকার সামাজিক অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতা বাড়াতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দশমিনা থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন, বিশেষ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন প্রমুখ।
