কিশোরগঞ্জে গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২২:০৯

কিশোরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। মঙ্গলবার সন্ধ্যায় শহরের শোলাকিয়া এলাকা থেকে আ. রহমান বাবুর্চিকে পাঁচ বোতল বিদেশি মদ এবং বত্রিশ এলাকা থেকে  বয়লা এলাকার আরিফুল ইসলামকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান র্যাবের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএন এম শোভন খান। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।