বানারীপাড়ার বাইশারীতে মঙ্গলবার দুপুরে তিন ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের প্রত্যেককে ২০ লাখ করে ৬০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছর জেলের দণ্ডাদেশ দেয়া হয়। তাত্ক্ষণিক অর্থ দিতে ব্যর্থ হওয়ায় তিন জনকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়। উপজেলার বাইশারী এলাকায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপসচিব) আব্দুল হালিম অভিযানটি পরিচালনা করেন।
শুক্রবার অবৈধ ইটভাটার ওপর ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর বরিশাল পরিবেশ অধিদপ্তর এবং র্যাব এই অভিযান চালায়। দণ্ডপ্রাপ্তরা হলো বাইশারী গ্রামের এবিবি ব্রিকের ম্যানেজার মো. রুহুল আমিন, গোয়ালিয়া তেতলা গ্রামে মেসার্স তাজেম ব্রিকের ম্যানেজার মো. গিয়াস উদ্দিন এবং বাইশারী গ্রামের নুর ব্রিকের ম্যানেজার মো. সাইফুল ইসলাম।
