ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে ডিএমপির যুগ্ম কমিশনার মো. শাহ আবিদ হোসেনকে যুগ্ম কমিশনার (ক্রাইম) হিসেবে বদলি করা হয়। একই আদেশে উপকমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞাকে কল্যাণ ও ফোর্সের উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
