কিশোরগঞ্জে ৭৭ পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন উদ্যাপন

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২২:৫২

৭৭ পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৭তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল বুধবার মেডিক্যাল কলেজের লেকচার গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আ ন ম নৌশাদ খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জিপি অ্যাডভোকেট বিজয়শংকর রায়, সিনিয়র সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আসাদল্লাহ প্রমুখ।