বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো কীর্তন অনুষ্ঠান

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০০:০৭

উত্তরায় বর্ণিল ও উত্সবমুখর পরিবেশে পালিত হলো চারদিনব্যাপী কীর্তন অনুষ্ঠান। উত্তরা ৬নং সেক্টরের আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজক ছিল বৃহত্তর উত্তরা সার্বজনীন কীর্তন উদ্যাপন পরিষদ। উদ্বোধনী অনুষ্ঠান পর্বে শ্রীমদভগবত গীতা পাঠ, ভক্তিমূলক গান, ধর্মীয় আলোচনা, সত্যনারায়ণ পূজা, গীতা কীর্তন ও অধিবাস কীর্তন পরিবেশন করা হয়। এরপর মঙ্গল প্রদ্বীপ প্রজ্বলন করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করেন প্রণব মঠের অধ্যক্ষ ও ভারত সেবাশ্রম সংঘের বাংলাদেশ প্রতিনিধি স্বামী সংগীতানন্দ         মহারাজ। ভক্তিমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীমতি বীনা রায় বিশ্বাস, সত্য নারায়ণ পূজা পরিচালনা করেন প্রকৌশলী অজয় কুমার, গীতা কীর্তন পরিচালনা করেন চট্টগ্রামের সংগীত শিল্পী ও গীতা পাঠক শ্রী রনি সিংহ এবং পূজা পর্ব পরিচালনা করেন নুপুর চক্রবর্তী।-প্রেসবিজ্ঞপ্তি।