রাজধানীর বাড্ডা আদর্শনগরে, আইবিডিএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কুইন্স হাউজিং লিমিটেডের প্রকল্প ‘করিম টাওয়ার’ এর ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠান মঙ্গলবার সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি মধ্য বাড্ডা, গুলশান আদর্শ নগরে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ১৮টি ফ্ল্যাটের চাবি গ্রাহকদেরকে হস্তান্তর করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী।
ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারতের ফুরফুরা শরীফের পীর সাহেব, হযরত মাওলানা আব্দুল্লাহেল মারুফ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইবিডিএলের চেয়ারম্যান জহুরা আক্তার খানম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, নোয়াখালীর ইউএনও, বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় কাউন্সিলর, পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্তরের অতিথি।—প্রেসবিজ্ঞপ্তি।
